জানো কে থাকে? দেখেছ কি তাকে?
সে থাকে আড়ালে, ছাদেতে দাঁড়ালে
যদি সে জানালা খোলা রাখে
তবে ডেকো আমাকে।
সে একা, কেউ বোঝে না, যতই দেখা, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেব, তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো আমায়, আমি আছি না।
হাসি মুখে তার থাকে সারাক্ষণ
ছোটা ছুটি ঘরের একোণ আর ওকোণ
হাসি মুখে সারাক্ষণ
ছোটা ছুটি ঘরের একোণ-ওকোণ
চারিদিকে ভালোবাসা ছড়িয়ে
তার ভালোবাসাহীন মন।
বিকেল বেলাতে সে নামে নীচে
কিছু দূরে থেকে, আমি হাটি পিছে
বিকেলে সে আসে নীচে
কিছু দূরে থেকে, আমি হাটি পিছে
গোধূলী আকাশে, তাকিয়ে সে হাসে
কাঁদে আর ভাবে কি যে…
Discussion
Public comments for She Ke are available on the discussion page.
View discussion