Back to Library
Urban

শহরের কথা Shohorer Kotha

Shironamhin

Shohorer Kotha lyrics by Shironamhin (2004). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Jahaji
Release

2004

গীতিকার
জিয়া
কণ্ঠশিল্পী
তুহীন
Lyrics

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে,
রাস্তা মানেই অবারিত নদী,
গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি……
গান লেখা হয়,
গানের শরীরে শহরের ছবি ভাসে।

শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি,
শহুরে ক্লাউন গাছগুলো জুরি,
সংস্কৃতির বেদম বিচার জানে
জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী,
বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি।

জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে
ব্যাংকগুলো সব যৌথখামার;
সাদা কালো নোট চাষাবাদের মানে
বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার।
শহুরে আড্ডা, শহুরে ভাষা
শহরের কথা জানতে আসা
শহুরে লোকের সবই জানা
শহর মানেই চিড়িয়াখানা।
শহুরে শিল্পী ভারী চৌকষ
শিল্পের ঝোপঝাড়ে আপোষ
নাটক কবিতা ছোট ছোট সুখ
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক।

রাস্তায় একফালি নিঃশ্বাস
অন্ধ শহরে ছুটে চলা বাস
হাউজিং জ্যামে আকাশ অল্প
শহর মানেই গ্রামের গল্প।

Read in Banglish
Shohorer kotha uthle ekta jonomudro chole ase, Rasta manei obarito nodi, Gonomanusher joar bhatar tane byastota ar Ghore fera niye jodi…… Gan lekha hoy, Ganer shorire shohorer chhobi bhashye. Shohor manei amra ekta gono-adalot bujhi, Shohure clown gachhgulo juri, Songskritir bedom bichar jane Jochhna rate chander chorka buri, Bichare raye amra shobai hat pa hridoy khunji. Jonoshadharon shohorer joto khaddo gudam chene Bankgulo shob jouthokhamar; Shada kalo note chashabader mane Beche thakar icche tomar amar. Shohure adda, shohure bhasha Shohorer kotha jante asha Shohure loker shob-i jana Shohor manei chiriyakhana. Shohure shilpi bhari choukosh Shilper jhopjhare aposh Natok kobita chhoto chhoto shukh Shohor manei bhenge jaoa buk. Rastay ekfali nisshash Ondho shohore chhute chola bus Housing jame akash olpo Shohor manei gramer golpo.

Related songs

More songs you may enjoy.

Optimistic

Hashimukh

হাসিমুখ

Shironamhin

"প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ হাসিমুখে আনন্দধারা তুমি চেয়ে আছো তাই"

Reflective

Rod Canvas

রোদ ক্যানভাস

Shironamhin

"মিথ্যে গল্প নয়, মিথ্যে স্বপ্ন নয় ইচ্ছের ফড়িংরা বলে দেয় কি সত্যি হয় একরাশ সুবাতাস,"

Nostalgic

Shohosha Dip

সহসা দ্বীপ

Shironamhin

"মনে পড়ে …… পড়ে না মনে পড়ে …… পড়ে না সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে, ছুটে চলা, অবাক জল রাশির সীমানায়"

Intense

Barud Shomudro

বারুদ সমুদ্র

Shironamhin

"বুকে বারুদ সমুদ্র আগুন জ্বেলে পুড়ে ছাই চারপাশ বাতাসে, চুরুট কফি ধোঁয়া নিয়ে চেনা দীর্ঘশ্বাস"

Urban-Melancholic

Jahaji

জাহাজী

Shironamhin

"চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল"

Melancholic

Ahoto Kichu Golpo

আহত কিছু গল্প

Shironamhin

"কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা? কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, ভেবেছো, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?"

Discussion

Public comments for Shohorer Kotha are available on the discussion page.

View discussion