Back to Library
Socially Conscious

শক্তিসম্পদ আছে যাদের দেশের মালিক তারাই হয় Shoktisompod Ache Jader

Shah Abdul Karim

Shoktisompod Ache Jader lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

শক্তিসম্পদ আছে যাদের
দেশের মালিক তারাই হয়
মনে মনে ভাবি দেশ গরিবের নয়
দুঃখের বিষয় ॥

কৃষক মজুর মেহনতিগণ
যাদের শ্রমে হয় উৎপাদন
নিরাশার আঁধারে এখন
কত দুঃখ কষ্ট সয় ॥

ভাঙাগড়া দেখলাম কত
দেখে হলেম মর্মাহত
মিষ্ট বাণী বলুক যত
লঙ্কা গেলেই রাক্ষস হয় ॥

চলেছে জুলুম অত্যাচার
নাই ধর্ম নাই সুবিচার
আবদুল করিম ভাবছে এবার
চারিদিকে টাকার জয় ॥

Read in Banglish
Shoktisompod ache jader Desher malik tarai hoy Mone mone bhabbi desh goriber noy Dukkher bishoy || Krishok mojur mehonotigon Jader shrome hoy utpadon Nirashar adhare ekhon Koto dukkho koshto soy || Bhangagora dekhlam koto Dekhe holem mormohoto Mishto bani boluk joto Lanka gelei rakkosh hoy || Choleche julum ottachar Nai dhormo nai subichar Abdul Karim bhabche ebar Charidike takar joy ||

Related songs

More songs you may enjoy.

Protest

Swadhin Deshe Manusher Swadhinata Nai

স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই

Shah Abdul Karim

"স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা নাই শোষকের হয়েছে বিজয় শোষিতগণ বাঁচতে চাই ॥"

Socially Conscious

Swadhin Desher Manush Amra Durdosha Keno Jay Na

স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না

Shah Abdul Karim

"স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্রণা ॥"

Socially Conscious

Gorib Bachbe Kemon Kore

গরিব বাঁচবে কেমন করে

Shah Abdul Karim

"গরিব বাঁচবে কেমন করে চিন্তা করে বুঝতে নারি গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি ॥ হাওরেতে জমি নাই অনেকের নাই ভিটে বাড়ি অসহায় অবস্থায় আছে গরিব কাঙাল পুরুষ নারী ॥"

Social Protest

Goriber Ki Maan-Opoman Duniyay

গরিবের কী মান-অপমান দুনিয়ায়

Shah Abdul Karim

"গরিবের কী মান-অপমান দুনিয়ায়? গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায় ॥"

Socially Conscious

Amra Swadhin Deshe Thaki

আমরা স্বাধীন দেশে থাকি

Shah Abdul Karim

"আমরা স্বাধীন দেশে থাকি খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী ॥ না জানি কোন কর্মফলে হইলাম দরিদ্রের ছেলে পেটের ক্ষুধায় অঙ্গ জ্বলে আল্লা বলে ডাকি"

Devotional

Asheker Rasta Shoja

আশেকের রাস্তা সোজা

Shah Abdul Karim

"আশেকের রাস্তা সোজা আশেক থাকে মাশুকধ্যানে এই তার নামাজ এই তার রোজা"

Discussion

Public comments for Shoktisompod Ache Jader are available on the discussion page.

View discussion