Back to Library
Hopeful

স্বপ্ন দেখবো বলে Shopno Dekhbo Bole

Mohiner Ghoraguli

Shopno Dekhbo Bole lyrics by Mohiner Ghoraguli (1995). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে
নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ|
আমি কখনও যাইনি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ,
ডানামেলা গাঙচিলে|

আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় !

আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে :
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?
বল, কোথায় গিয়ে ?

আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে|

আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,
আমি দু’চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু’চোখ পেতেছি|
তাই তোমাদের কাছে এসে
আমি দু’হাত পেতেছি|
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু’চোখ পেতেছি|

Read in Banglish
Ami shuneshi sedin tumi sagorer dheu-e chepe Niljol digonto chuye eshecho, Ami shuneshi sedin tumi nonabali tir dhore Bohudur bohudur hete eshecho| Ami kokhono jaini jole, Kokhono bhashini nile, Kokhono rakhini chokh, Danamela gangchile| Abar jedin tumi somudrosnane jabe Amakeo sathe nio, Nebe to amay? Bol, nebe to amay! Ami shuneshi sedin naki tumi tumi tumi mile Tomra sodolbole sobha korechile, Ar sedin tomra naki onyek jotil dhadha Na-bola onyek kotha, kotha tulechile: Keno shudhu chhute chhute chola Eki eki kotha bola Nijer jonno bacha nijek niye? Jodi bhalobasa na-i thake Shudhu eka eka lage Kothay shanti pabo, kothay giye? Bol, kothay giye? Ami shuneshi tomra naki ekhono shopno dekho, Ekhono golpo lekho, gaan gao pran bhore, Manusher bacha mora ekhono bhabiye tole, Tomader bhalobasha ekhono golape phote| Astha-harano ei mon niye ami aj Tomader kache eshe duhat petechi, Ami du’chokher gohhbore shunnyota dekhi shudhu Ratghume ami kono shopno dekhina, Tai shopno dekhbo bole Ami du’chokh petechi| Tai tomader kache eshe Ami du’hat petechi| Tai shopno dekhbo bole Ami du’chokh petechi|

Related songs

More songs you may enjoy.

Philosophical

Jani Na E Poth Kobe Holo Thik Shuru

জানি না এ পথ কবে হল ঠিক শুরু

Mohiner Ghoraguli

"জানি না এ পথ কবে হল ঠিক শুরু জানি না এ পথ কবে হবে ঠিক শেষ জানি না কবে যে ফুরোবে বেচাকেনা জানি না কবে যে ফুরোবে স্বপ্নরেশ"

Rebellious

Porashonay Jolanjali

পড়াশোনায় জলাঞ্জলি

Moheener Ghoraguli

"পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি তোমরা বলছো আমাদের জীবনের চার আনাই ফাঁকি"

Surreal

Ajaana Udonto Bostu Ba Aw-Oo-Baw

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

Moheener Ghoraguli

"আধো-আলো-আঁধারের কোন এক নগরের মেস ঘরে থাকি চারজন ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা দিয়ে ঘিরে রাখে সারাখ’ন"

Reflective

Prithibita Naki Choto Hote Hote

পৃথিবীটা নাকি ছোটো হতে হতে

Mohiner Ghoraguli

"পৃথিবীটা নাকি ছোটো হতে হতে স্যাটালাইট আর কেবলের হাতে ড্রইংরুমে রাখা বোকা-বাক্সতে বন্দি আহা-হা-হা আহা আহা-হা-হা"

Satirical

Chor

চোর

Nachiketa Chakraborty

"ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে, চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ। ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি ক’রে, গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।"

Philosophical

Kotota Poth Perole Tobe Pothik Bola Jay

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

Kabir Suman

"কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায় কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়"

Discussion

Public comments for Shopno Dekhbo Bole are available on the discussion page.

View discussion