শূণ্য Shunno

আমার ঘরে জন্ম হলো
আমার ঘরেই বসবাস
ঘরের আলোয় আমার সর্বনাশ ।

ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো
ভরসা ছাড়াই জীবন সুধা,
আমার ঘরের আধার কোণে
লুকিয়ে থাকাই ভালো ।

আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে
বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন
আমায় ভালবাসে……….আমায় ভালবাসে

সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল
আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ
জীবন ভরে বোঝার পাহাড়,
জীবন ভরে বো ঝা র পাহাড়
জীবন ভরে বোঝার পাহাড়, বারো মাসে সোনার হরিণ
পেলাম না যে সুখ ।
ঘরের আলোয় আমার সর্বনাশ ।

আমার ঘরে দশটি সিড়ি, নয়টি তারই ভাঙ্গা
সিড়ি গেলো আকাশ পানে, আমি যখন অতল জলে
খুঁজছি শুকনো ডাঙ্গা ।

বদলে বোঝা সেই……………
চেনা ঘরে ঢুকে দেখি,
পায়ের নিচে মাটি নেই,
মাটি নেই ।

বাংলিশ/Banglish

Amar ghore jonmo holo Amar ghorei bosobas Ghorer aloy amar sorbonash. Chilo ghore teler prodip, timtime tar alo Bhorsa charai jibon sudha, Amar ghorer adhar kone Lukiye thakai bhalo. Adhar amar tel furale, sondhe niye ase Baro mase sotero jibon, bochor ghure thamlo jokhon Amay bhalobase... amay bhalobase Shiri bhenge e or bojha, korlo hatbodol Amar bojha ke je nilo, kon se chena mukh Jibon bhore bojhar pahar, Jibon bhore bo jha r pahar Jibon bhore bojhar pahar, baro mase sonar horin Pelam na je sukh. Ghorer aloy amar sorbonash. Amar ghore doshti shiri, noyti tari bhanga Shiri gelo akash pane, ami jokhon otol jole Khujchi shukno danga. Bodle bojha shei... Chena ghore dhuke dekhi, Payer niche mati nei, Mati nei.

Discussion

Public comments for Shunno are available on the discussion page.

View discussion