Back to Library
Spiritual

শুয়া উড়িল Shuya Urilo

S.I. Tutul

Shuya Urilo lyrics by S.I. Tutul (2012). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে

আরলাম আকানে ছিলা আনন্দিত মন
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে

নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে

পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে

শীতলং ফকিরে কইন দম কর সাধন
দমের ভিতর আছে পাখি করিও যতন।
শুয়া উড়িল উড়িল
জীবেরও জীবন, শুয়া উড়িলরে

Read in Banglish
Shuya urilo urilo Jibero jibon, shuya urilore Shuya urilo urilo Jibero jibon, shuya urilore Arlam akane chhila anondito mon Arlam akane chhila anondito mon Bhobe ashi pinjorate hoila bondhon. Shuya urilo urilo Jibero jibon, shuya urilore Nidoya nishthur pakhi doya nai re tor Pashan soman hiya kothin ontor. Shuya urilo urilo Jibero jibon, shuya urilore Pinjoray thakiya korla premero sadhon Pinjora chhadiya jaite na lage bedon. Shuya urilo urilo Jibero jibon, shuya urilore Shitalong phokire koin dom kor sadhon Domero bhitor achhe pakhi korio joton. Shuya urilo urilo Jibero jibon, shuya urilore

Related songs

More songs you may enjoy.

Romantic

Biborno Akashe Aaj Rupoboti Megh

বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ

S.I. Tutul

"বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ ধূসর দেয়ালে আজ রূপালী রোদ নিস্প্রাণ শহরে আজ জিপসী সকাল শুন্য রাজপথে আজ রূপসী মিছিল"

Melancholic

Nodir Namti Mayurakshi Kak Kalo Tar Jol

নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল

S.I. Tutul

"নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুঁজে তল… নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল"

Melancholic

Pashani

পাষাণী

S.I. Tutul

"কিছু কথা দেয়া কিছু কথা নেয়া মিছে ভুল বুঝে দূরে চলে যাওয়া কী করে পারলে হে পাষাণী এভাবে কাঁদালে আমাকে"

Melancholic

Jantam Jodi Bondhu

জানতাম যদি বন্ধু আমি কোথায় তোমার ঘর

S.I. Tutul

"জানতাম যদি বন্ধু আমি কোথায় তোমার ঘর পাখি হইয়া উইড়া যাইতাম ডানায় দিয়ে ভর বন্ধুরে কোথায় তোমায় ঘর…"

Romantic

Keu Prem Kore

কেউ প্রেম করে

S.I. Tutul

"কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে আমার হয়েছে কোনটা, জানে না এই মনটা।"

Melancholic

Kichu Bujhe Neyar Age E Mon Bhenge Dile

কিছু বুঝে নেয়ার আগে এ মন ভেঙে দিলে

S.I. Tutul

"কিছু বুঝে নেয়ার আগে এ মন ভেঙে দিলে একাকী করে এই আমাকে তুমি চলে গেলে স্বপ্নগুলো সব এলোমেলো করে তুমি কোথায় হারালে"

Discussion

Public comments for Shuya Urilo are available on the discussion page.

View discussion