স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই
ভক্তবৃন্দের পদধূলিরে অ জগাই মাখ সর্বগায়
আলিঙ্গন দিলাম তোরে রে জগাই আর তোমার ভাবনা নাই
নিতাইর অঙ্গে রক্তপাত রে অব্ জগাই করিয়াছে মাধাই
নিতাই বিমুখ জনেরে আ মাধাই উদ্ধারিতে শক্তি নাই
করুণাসাগর নিতাই রে অ জগাই সুখের সীমা নাই
যদি তারিবার তাকে মনেরে অ মাধাই ধরা যাইয়ে নিতাইরী পায়
কাচাসুনা নিতাই আমারে রে আ মাধাই কালো দেখিতে পাই
যেন বিষ পানে নীলকণ্ঠ রে অ মাধাই শ্ৰীরাধারমণ গায়
Discussion
Public comments for Snan Koriye Gongajole Ay Jogai Madhai are available on the discussion page.
View discussion