সুখেও কেঁদে ওঠে মন
এমনো হাসি আছে বেদনা মনে হয়
জলে ভরে দু নয়ন
সুখেও কেঁদে ওঠে মন
বাইরে দেখি মৌনমুখে কাটে যে সারা বেলা
মনে মনে কতো কথাই দুজনে খেলা
পেয়ে হারাবার ভয় বারেবার
চলে যায় এ লগন
সুখেও কেঁদে ওঠে মন
স্বপ্ন যারা দেখছে বসে খোলা চোখে চেয়ে
স্বর্গে তারা পৌঁছাবে ঠিক স্বর্গ সিঁড়ি বেয়ে
গভীর দুঃখে অনেক সুখে
সুখী তাই এ দুজন
সুখেও কেঁদে ওঠে মন
এমনো হাসি আছে বেদনা মনে হয়
জলে ভরে দুনয়ন
সুখেও কেঁদে ওঠে মন
Discussion
Public comments for Sukheo Kende Othe Mon are available on the discussion page.
View discussion