Back to Library
Devotional

তোমার কাছে এ বর মাগি Tomar Kache E Bor Magi

Rabindranath Tagore

Tomar Kache E Bor Magi lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি
গানের সুরে॥
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে॥

সেথায় তরুতৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়-মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে॥

Read in Banglish
Tomar kache e bor magi, moron hote jeno jagi ganer sure. jemoni noyon meli jeno matar stonyoshudha-heno nobin jibon dey go pure ganer sure. sethay torutrin joto matir banshi hote uthe ganer moto. alok setha dey go ani akasher anondobani, hridoy-majhe beray ghure ganer sure.

Related songs

More songs you may enjoy.

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Hridoye Tomar Doya Jeno Pai

হৃদয়ে তোমার দয়া যেন পাই

Rabindranath Tagore

"হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ॥"

Devotional

Shunyo Hate Phiri, He Nath, Pothe Pothe

শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে

Rabindranath Tagore

"শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে-- ফিরি হে দ্বারে দ্বারে-- চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥"

Empowering

Sorbo Khorbotare Dohe Tobo Krodhodaho

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ

Rabindranath Tagore

"সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ-- হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥ দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র--"

Devotional

Chirosakha He

চিরসখা হে

Rabindranath Tagore

"চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না। সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো॥"

Discussion

Public comments for Tomar Kache E Bor Magi are available on the discussion page.

View discussion