তোমায় করি মিনতি গো
দূর যাইয়ো না ও প্রাণ সাথি।।
ভূলিতে পারি না তোমার
মধুময় স্মৃতি
আশাবাদী এই অবলার
হইবো কী গতি গো।।
দূর যদি যাবারই ছিলো
কেন শিখাইলে পিরিতি
কে আমারে দিবে বলো
আদর সোহাগ প্রীতি গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
হবে কী দুর্গতি
তোমায় কুলমান সঁপিয়া
পাই কুলনাশা উক্তি গো।।
Discussion
Public comments for Tomay Kori Minoti Go are available on the discussion page.
View discussion