তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখব
আমি নেই নেই নেইরে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি
তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজেরে
আর নন্দিত বাধনের শিহরণ
দু’চোখরে জানালায় লাগেরে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পরিয়ে
প্রেমেরই আল্পনা আঁকব
তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমারি
অনিমেষে জড়িয়ে রাখব
Discussion
Public comments for Tore Putuler Moto Kore Sajiye are available on the discussion page.
View discussion