না তুই আমার হবি না
রাত গভীর চোখ ঝাপসা হলেও না,
না তুই আমায় পাবি না
অন্ধকারে আঁকড়ে ধরেও না।
এই পর্ণমোচী দিন, ছিল তোরই কাছে ঋণ
আজও সব অমলীন,
না তুই আমার হবি না
রাত গভীর চোখ ঝাপসা হলেও না।
সময় সাঁকো দুলছে ভীষণ জোরে
ভুলতে হবে পরিযায়ী গান,
এতো স্মৃতি মুছে ফেলি কি করে
অযোগ্য কত নরম অভিমান,
যেদিন গেছে, চলে গেছে
তাকে ফিরে পাওয়া যায়, যায় না।
না আর মনেও পড়ে না
নিথর রাতের একলা ঘরেও না,
ও ও..
Discussion
Public comments for Tui Amar Hobi Na are available on the discussion page.
View discussion