তুই আমার হলে, নীল মেঘের কোলে
ঘর আমার বারোমাস।
থাক আমার হয়ে, ডাক আদর দিয়ে
চুপ যখন চারিপাশ।
আরও কাছে চলে আসি,
এভাবে চল দুজনেই।
নেই কারণ কোনো, নেই বারণ কোনো, তুই বলে দে
নেই হিসেব কিছু, নেই বিশেষ কিছু, তুই বলে দে।
বেসামাল হয়ে পরি তোর কাছে,
যখনই যেভাবে পাই।
এখনি এসে, করেনে যাচাই
কিভাবে কতোটা চাই।
এ শহরে ভেজা হাওয়া,
এনেছি তোর জন্যেই।
নেই কারণ কোনো, নেই বারণ কোনো, তুই বলে দে
নেই হিসেব কিছু, নেই বিশেষ কিছু, তুই বলে দে।
তোর চোখের কোলে, মন পলাশ হলে,
ঘর আমার বারোমাস।
হুম থাক আমায় নিয়ে, ডাক আদর দিয়ে
চুপ যখন চারিপাশ।
আরও কাছে চলে আসি,
এভাবে চল দুজনেই।
নেই কারণ কোনো, নেই বারণ কোনো, তুই বলে দে
ও নেই হিসেব কিছু, নেই বিশেষ কিছু, তুই বলে দে।
Discussion
Public comments for Tui Bole De are available on the discussion page.
View discussion