আমার চোখে চোখ রাখ তুই
আমার কথা গুলো
তোর হয়ে যেতে পারে
দুর্ঘটনা ঘটতে দে
আঙ্গুল গুনে ফেলা
মনে পরে যেতে পারে
বাড়ি ফিরে, বাড়ি ফিরে
কি ভালো লাগে
নিচু হাসি, পাশাপাশি,
কি ভালো লাগে
তোর কথাতেই ঘুরছি রোদে
চান খাওয়া নেই চুলগুলোতে
তুই, তুই কি করে দিলি
তুই এ কি করে দিলি রে
বল না, বল না, বল না
নীরবতায় বাড়ছে রাত
কিসের অভিমানে
আমায় ছেড়ে যেতে পারে
কানের কাছে রাখছি হাত
পেটের কথাগুলো
ঠোঁটে আনা যেতে পারে
ক্রমাগত, কথা মতো
এড়িয়ে গেলি তুই
বিষমিশে, ফিসফিসে
এড়িয়ে গেলি তুই
তোর কথাতেই ঘুরছি রোদে
চান খাওয়া নেই চুলগুলোতে
তুই, তুই কি করে দিলি
তুই এ কি করে দিলি রে
বল না, বল না, বল না
Discussion
Public comments for Tui Ki Kore Dili are available on the discussion page.
View discussion