তুমি আসবে বলে কাছে ডাকবে বলে
ভাল বাসবে ওগো শুধু মোরে
তাই চম্পা বকুল করে গন্ধে আকুল
এই জোছনা রাতে মনে পড়ে ।।
চঞ্চল হাওয়া বয় কানে কানে কথা কয়
বনে বনে চোখ হাসে দূরে কেন সরে রয়,
তুমিও তেমনি এমনও রাতে
রবে কি দূরে দূরে ।।
মায়া ভরা এই ক্ষণে কেন ডাকো ফুল বনে
তুমি এলে আঁখি পাতে চুপি চুপি মনে মনে,
স্বপ্ন হয়ে মনের মিতা
আমারো এই বাসরে ।।
Discussion
Public comments for Tumi Asbe Bole Kache Dakbe Bole are available on the discussion page.
View discussion