উড়ে যাক Ure Jaak

Anupam Roy

উড়ে যাক এ ঘুম আমার
ছুঁতে শ্বেত পাথরের রাত
জানি পায় না কাছে কিছু
আমার শূন্য দুটি হাত।
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত এ সময়
দারুণ অবাধ্যতায়।

আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা
হারিয়ে গিয়েছি বই-এর ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
খুঁজে পাওয়া যাবে না।

কুড়িয়ে নিয়েছ শিউলি সকাল ফুলে
অথবা দু পাশ ভরিয়ে রেখেছ ভুলে
উঠোন পেরিয়ে কলপাড় হয়ে
জামার হাতায় কপাল ভিজিয়ে
কোনদিন ভালোবাসার স্পর্শ রাখোনি
কোন স্পর্শ রাখোনি।

বাংলিশ/Banglish

Ure jaak e ghum amar Chhunte shet pathorer raat Jani pay na kachhe kichhu Amar shunno duti haat. Bhore jaak e ghor amar Ek dirgho stobdhotay Bhese jaak e raat e somoy Darun obadhyotay. Arale rekhechho premiker gobhirota Othoba soriye rekhechho se dinota Hariye giyechhi boi-er bhetore Patar prothome okkhor hoye Almari take amay khunje pabe na Khunje pawa jabe na. Kuriye niyechho shiuli sokal phule Othoba du pash bhoriye rekhechho bhule Uthon periye kolpar hoye Jamar hatay kopal bhijiye Kono din bhalobashar sporsho rakhoni Kono sporsho rakhoni.

Discussion

Public comments for Ure Jaak are available on the discussion page.

View discussion