230 songs filed under tag · Page 7
বৈষ্ণব পদাবলী
Chichi Maner Lagi Shyam Bodhure
ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম
Chandidas
"ছিছি মানের লাগি, শ্যাম বঁধুরে, হারাইয়া ছিলাম। শ্যামল সুন্দর, মধুর মূরতি, পরশে শীতল হৈলাম।।"
Choide Monohari Bhover Gari
চৈড়ে মনোহারী ভবের গাড়ি আয় কে যাবে বৃন্দাবন
Radharaman Dutta
"চৈড়ে মনোহারী ভবের গাড়ি আয় কে যাবে বৃন্দাবন। বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন। নয়ন রেলে ভাবের গাড়ি কানেতে চাক যোগান করি রাগ অনুরাগ অনল বারি পুর্বরাগ কইরে দাহন।"
Chuiona Chuiona Bondhu Oikhane Thako
ছুঁইওনা ছুঁইওনা বন্ধু ঐখানে থাক
Chandidas
"ছুঁইওনা ছুঁইওনা বন্ধু ঐখানে থাক। মুকুর লইয়া চাঁদ মুখ খানি দেখ।। নয়ানের কাজর, বয়ানে লেগেছে, কালের উপরে কাল!"
Dakio Na Re Shyamer Banshi
ডাকিও না রে শ্যামের বাঁশি
Radharaman Dutta
"ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা বারে বারে অবলারে আর জ্বালা দিও না।"
Darayya Nander Age Gopal Kande Anurage
দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে
Balaram Das
"দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বহিয়া পড়ে ধারা | না থাকিব তোর ঘরে অপযশ দেয় মোরে মা হইয়া বলে ননীচোরা ||"
Dine Dine Unnata Payodhara Pina
দিনে দিনে উন্নত পয়োধর পীন
Vidyapati
"দিনে দিনে উন্নত পয়োধর পীন । বাঢ়ল নিতম্ব মাঝ ভেল খীন ।।"
Gaye Ranga Mati Kotitote Dhoti Mathay Shobhito Chura
গায়ে রাঙা মাটী কটিতটে ধটি মাথায় শোভিত চূড়া
Chandidas
"গায়ে রাঙা মাটী, কটিতটে ধটি, মাথায় শোভিত চূড়া। চরণে নূপুর, বাজে সবাকার, গলে গুঞ্জমালা বেড়া।।"
Gokul Nagare Indra Puja Kare
গোকুল নগরে ইন্দ্র পূজা করে
Chandidas
"গোকুল নগরে, ইন্দ্র পূজা করে, দেখি আইল যত নারী। নগর ভিতর, মহা কলরব, নাগর হইল পসারী।।"
Gora-Gune Pran Kande Ki Buddhi Karibo
গোরা-গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব
Vasudev Ghosh
"গোরা-গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব॥"
Gour Nitair Hate Rosik Mohajon
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
Radharaman Dutta
"গৌরনিতাইর হাটে রসিক মহাজন প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন দিবারাত্র বিরাম নাই টাইম ছাপ্লান্ন দণ্ড নিরূপণ।।"
Gour Ruper Phande Thekailo Amay Go
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী
Radharaman Dutta
"গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো, ও নাগরী।। য়গো রূপে দাসী কইরে সঙ্গে লিতে চায় গো।।"
Gourchan Doya Kore Dekhi
গৌরচান দয়া করে দেখি
Radharaman Dutta
"গৌরচান দয়া করে দেখি তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি।। আমি না জানি সাধনভজন কোন গুণে তোমায় ডাকি।"
Gourchan Hridoye Rakhbo
গৌরচান হৃদয়ে রাখব
Radharaman Dutta
"গৌরচান হৃদয়ে রাখব অন্যরে না দেখতে দিব। সখী গো ঢাকা থাকি সেকরা আনব প্রেমের সিন্দুক বানাইব।"
Gournitai Noide Ashiyache
গৌরনিতাই নৈদে আসিয়াছে
Radharaman Dutta
"গৌরনিতাই নৈদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে। রাধা প্রেমের ঋণ শোধিতে, ভাবকান্তি বিলাসেতে নদীয়াতে উদয় হইয়াছে।"
Gouro Premer Eto Jala
গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে জানি না
Radharaman Dutta
"গৌর প্রেমের এতো জ্বালা সখী জানিনা গো আগে জানি না সুরধুনীর তীরে গৌরা নারীবধের ফান পাতিয়াছে ঘাটে নামলে পরে পড়বে ফেরে আসতে পারবে না।"
Gourorup Herilam Go
গৌররূপ হেরিলাম গো
Radharaman Dutta
"গৌররূপ হেরিলাম গো মনপ্ৰাণ কুলমান সব নিল গো। গৌর রূপ হেরিয়া সুরধুনী ভুলিয়া রইলাম গো।"
Jati Jibon Dhon Kala
জাতি জীবন ধন কালা
Chandidas
"জাতি জীবন ধন কালা। তোমরা আমারে, যে বল সে বল, কালিয়া গলার মালা।।"
Jonomo Obodhi Piriti Beyadhi
জনম অবধি পিরীতি বেয়াধি
Chandidasa
"জনম অবধি, পিরীতি বেয়াধি, অন্তরে রহিল মোর। থেকে থেকে উঠে, পরাণ ফাটে, জ্বালার নাহিক ওর।।"
Khelata Na Khelata Loka Dekhi Laja
খেলত ন খেলত লোক দেখি লাজ
Vidyapati
"খেলত ন খেলত লোক দেখি লাজ । হেরত ন হেরত সহচরী মাঝ ।। শুন শুন মাধব তোরি দোহাই । বড় অপরূপ আজু পেখল রাই ।।"
Kshanobhori Nohi Roho Gurujon Majhe
ক্ষণভরি নহি রহ গুরুজন মাঝে
Vidyapati
"ক্ষণভরি নহি রহ গুরুজন মাঝে । বেকত অঙ্গ ন ঝাঁপয় লাজে ।।"
Tanu Tanu Milane Upajala Prema
তনু তনু মিলনে উপজল প্রেম
Govinda Das
"তনু তনু মিলনে উপজল প্রেম | মরকত যৈছন বেঢ়ল হেম || কনক-লতায় জনু তরুণ তমাল | নব জলধরে জনু বিজুরী রসাল ||"
Thira Bijuri Badana Gauri
থির বিজুরি বদন গৌরী
Chandidas
"থির বিজুরি, বদন গৌরী, পেখনু ঘাটের কূলে। কানড়া ছাঁদে,কবরী বান্ধে, নবমল্লিকার মালে।।"
Tora Dekhe Ja Go Nagari Gour Premer Dheu Uthiyache
তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ উঠিয়াছে
Radharaman Dutta
"তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ উঠিয়াছে রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে।"
Torit Boroni Horin Noyoni Dekhinu Angira Majhe
তড়িত বরণী হরিণ নয়নী দেখিনু আঙ্গিরা মাঝে
Chandidas
"তড়িত বরণী, হরিণ নয়নী, দেখিনু আঙ্গিরা মাঝে। কিবা বা দিঞা, অমিয়া ছানিয়া, গড়িল কোন বা রাজে।।"