28 songs filed under tag
সহজিয়া
Shun Shun Didi Prem Sudha Nidhi
শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল
Chandidas
"শুন শুন দিদি, প্রেম সুধা নিধি, কেমন তাহার জল। কেমন তাহার, গভীর গম্ভির, উপরে শেহালা দল।।"
Hoile Sujati Puruseri Riti
হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়
Dwija Chandidas
"হইলে সুজাতি, পুরুষেরি রীতি, যে জাতি নায়িকা হয়। আশ্রয় লইলে, সিদ্ধ রতি মিলে, কখন বিফল নয়।।"
Sahaj Achhar Sahaj Bichar Sahaj Boli Je Kay
সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়
Chandidas
"সহজ আচার, সহজ বিচার, সহজ বলি যে কায়। কেমন বরণ, কিসের গঠন, বিবরিয়া কহ তায়।।"
Sahaj Sahaj Sabai Kahaye
সহজ সহজ সবাই কহয়ে
Chandidas
"সহজ সহজ, সবাই কহয়ে, সহজ জানিবে কে। তিমির অন্ধকার, যে হইয়াছে পার, সহজ জেনেছে সে।।"
Se Kemon Juboti Kuloboti Soti
সে কেমন যুবতী কুলবতী সতী
Chandidas
"সে কেমন যুবতী, কুলবতী সতী, সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে, নায়কে লুকাইয়া, ভব নদী হয় পার।।"
Shuno Rajokini Rami
শুন রজকিনি রামি
Baru Chandidas
"শুন রজকিনি রামি। ও দুটি চরণ, শীতল বলিয়া, শরণ লইনু আমি।।"
Sojoni Shunogo Manusher Kaj
সজনি শুনগো মানুষের কাজ
Chandidas
"সজনি শুনগো মানুষের কাজ। এ তিন ভুবনে, সে সব বচনে, কহিতে বাসিবেক লাজ।।"
Sujoner Sone Aner Piriti
সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে
Dwija Chandidas
"সুজনের সনে, আনের পিরীতি, কহিতে পরাণ ফাটে। জিহ্বার সহিত, দন্তের পিরীতি, সময় পাইলে কাটে।।"
Swarupe Arop Jar
স্বরূপে আরোপ যার রসিক নাগর তার প্রাপ্তি হবে মদন মোহন
Chandidas
"স্বরূপে আরোপ যার, রসিক নাগর তার, প্রাপ্তি হবে মদন মোহন। গ্রাম্য দেব বাশুলীরে, জিজ্ঞাসগে কড় যোড়ে, রামী কহে শৃঙ্গার সাধন।।"
Bashuli Kahichhe Shunaho Dwijo
বাশুলী কহিছে শুনহ দ্বিজ
Baru Chandidas
"রাগাত্মিক পদ ।। বাশুলী কহিছে শুনহ দ্বিজ। কহিব তোমারে সাধন বীজ।।"
Brahmanda Byapiya Achhaye Je Jon
ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন
Dwija Chandidas
"ব্রহ্মাণ্ড ব্যাপিয়া, আছয়ে যে জন, কেহ না দেখয়ে তারে। প্রেমের পিরীতি, যে জন জানয়ে, সেই সে পাইতে পারে।।"
Raser Karon Rosika Rosik
রসের কারণ রসিকা রসিক
Chandidas
"রসের কারণ, রসিকা রসিক, কায়াটি ঘটনে রস। রসিক কারণ, রসিকা হোয়ত, যাহাতে প্রেম বিলাস।।"
Rosiker Bhongite Jay Chena
রসিকের ভঙ্গিতে যায় চেনা
Lalon Shah
"রসিকের ভঙ্গিতে যায় চেনা। দেখ, তার শান্ত চিত্ত ঊর্ধ রতি হায় বরণ কাঞ্চ সোনা।"
Narir Srijon Se Ati Kothin
নারীর সৃজন সে অতি কঠিন
Dwija Chandidas
"নারীর সৃজন, সে অতি কঠিন, কেবা সে জানিবে তায়। জানিতে অবধি,নারিলেক বিধি, বিষামৃতে একত্রে রয়।।"
Nayika Sadhana Shunaho Lakkhon
নায়িকা সাধন শুনহ লক্ষণ
Dwija Chandidas
"নায়িকা সাধন, শুনহ লক্ষণ, যে রূপে সাধিতে হয়। শুষ্ক কাষ্ঠের সম, আপন দেহ করিতে হয়।।"
Nijo Deho Diya Bhojite Pare
নিজ দেহ দিয়া ভজিতে পারে
Chandidas
"নিজ দেহ দিয়া ভজিতে পারে। সহজ পিরীতি বলিব তারে।। সহজে রসিক করয়ে প্রীত। রাগের ভজন এমন রীত।।"
Nityer Adeshe Bashuli Cholilo
নিত্যের আদেশে বাশুলী চলিল
Chandidasa
"নিত্যের আদেশে, বাশুলী চলিল, সহজ জানাবার তরে। ভ্রমিতে ভ্রমিতে, নান্নুর গ্রামেতে, প্রবেশ যাইয়া করে।।"
Piriti Upore Piriti Boishoye
পিরীতি উপরে পিরীতি বৈসয়ে তাহার উপরে ভাব
Dwija Chandidas
"পিরীতি উপরে পিরীতি বৈসয়ে তাহার উপরে ভাব ভাবের উপরে ভাবের বসতি তাহার উপর লাভ"
Premer Akriti Dekhiya Murati
প্রেমের আকৃতি দেখিয়া মূরতি
Chandidas
"প্রেমের আকৃতি, দেখিয়া মূরতি, মন যদি তাতে ধায়। তবে ত সে জন, রসিক কেমন, বুঝিতে বিষম তায়।।"
Proborto Sadhite Bostu Onayase Utthe
প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে
Chandidas
"প্রবর্ত সাধিতে বস্তু অনায়াসে উঠে। নামাইতে বস্তু সাধক বিষম সঙ্কটে।। নামান আনন্দ মন কহিয়া নির্দ্ধারি। পৌষ মাঘ মাসের শিশির কুম্ভে ভরি।।"
Puno Ar Bar Asi Torator
পুন আর বার আসি তরাতর
Chandidas
"পুন আর বার, আসি তরাতর, রামিনী জগতমাতা। ধরিয়া রামিনী, কহিছেন বাণী, শুনহ আমার কথা।।"
Purush Prokriti Donhe Ek Riti Se Roti Sadhite Hoy
পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয়
Dwija Chandidas
"পুরুষ প্রকৃতি, দোঁহে এক রীতি, সে রতি সাধিতে হয়। পুরুষেরি যুতে,নায়িকার রীতে, যেমতে সংযোগ পায়।।"
Erup Madhuri Jahar Mone
এরূপ মাধুরী যাহার মনে
Chandidas
"এরূপ মাধুরী যাহার মনে। তাহার মরম সেই সে জানে।। তিনটী দুয়ারে যাহার আশ। আনন্দ নগরে তাহার বাস।।"
Kam Ar Modon Dui Prokiti Purush
কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ
Chandidas
"কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ। তাহার পিতার পিতা সহজ মানুষ।। তাহা দেখে দূর নহে আছয়ে নিকটে। ব্রহ্মাণ্ড ভিতরে তেঁহ রহে চিত্রপটে।।"