410 songs filed under category · Page 2
বৈষ্ণব পদাবলী
Sajani Lo Soi Khonek Boisaho Shyamer Banshir Kotha Koi
সজনি লো সই ক্ষণেক বৈসহ শ্যামের বাঁশীর কথা কই
Ramkumar Chattopadhyay
"সজনি লো সই! ক্ষণেক বৈসহ শ্যামের বাঁশীর কথা কই।। শ্যামের বাঁশিটি, দুপুরে ডাকাতি, সরবস হরি হৈল।"
Sajani O Dhani Ke Kaho Bote
সজনি ও ধনী কে কহ বটে
Chandidas
"সজনি ও ধনী কে কহ বটে। গোরোচনা গৌরী, নবীন কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে।।"
Sajani O Dhoni Ke Koha Bote
সজনি ও ধনি কে কহ বটে
Lochana Dasa
"সজনি ও ধনি কে কহ বটে। গোরোচনা-গোরি নবীনা কিশোরী নাহিতে দেখিলুঁ ঘাটে।।"
Sajoni Ke Kaha Aaoba Madhai
সজনি কে কহ আওব মধাঈ
Vidyapati
"সজনি কে কহ আওব মধাঈ | বিরহপয়োধি পার কিএ পাওব মঝু মনে নহি পতিআঈ ||"
Sat Panch Sokhi Kore Bosiya Chilam Ronge
সাত পাঁচ সখী করে বসিয়া ছিলাম রঙ্গে
Baru Chandidas
"সাত পাঁচ সখী করে, বসিয়া ছিলাম রঙ্গে, হেন কালে পাপ ননদিনী। দেখিয়া আমাকে, তার কাছে ডাকে, ”আইসহ শ্যাম সোহাগিনী।।”"
Se Je Nagar Gunadham
সে যে নাগর গুণধাম
Baru Chandidas
"সে যে নাগর গুণধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।।"
Se Kemon Juboti Kuloboti Soti
সে কেমন যুবতী কুলবতী সতী
Chandidas
"সে কেমন যুবতী, কুলবতী সতী, সুন্দর সুমতি সার। হিয়ার মাঝারে, নায়কে লুকাইয়া, ভব নদী হয় পার।।"
Sei Hoite Mor Mon
সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি
Chandidas
"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"
Shachir Anginay Nache Bishwambhar Rai
শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়
Basudev Ghosh
"শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়। হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়॥"
Shachir Mondire Ashi Duyarer Pashe Bosi
শচীর মন্দিরে আসি দুয়ারের পাশে বসি
Basu Ghosh
"শচীর মন্দিরে আসি দুয়ারের পাশে বসি ধীরে ধীরে কহে বিষ্ণুপ্রিয়া। শয়ন-মন্দিরে ছিলা নিশাভাগে কোথা গেলা মোর মুণ্ডে বজর পাড়িয়া॥"
Shaishab Yauban Duhu Mili Gela
শৈশব যৌবন দুহু মিলি গেল
Vidyapati
"শৈশব যৌবন দুহু মিলি গেল । শ্রবণক পথ দুহু লোচন লেল ।।"
Shaishob Joubon Doroshon Bhel
শৈশব যৌবন দরশন ভেল
Vidyapati
"শৈশব যৌবন দরশন ভেল । দুহু দল বলে দন্দ পরি গেল ।। কবহু বান্ধয়ে কচ কবহু বিথারি । কবহু ঝাঁপয়ে অঙ্গ কবহু উঘারি ।।"
Sharad Purnima Nirmal Raati
শারদ পূর্ণিমা নিরমল রাতি
Chandidas
"শারদ পূর্ণিমা, নিরমল রাতি, উজর সকল বন। মল্লিকা মালতী, বিকশিত তথি, মাতল ভ্রমরাগণ।।"
Sharadchanda Pabana Manda
শরদচন্দ পবন মন্দ
Govinda Das
"শরদচন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ ফুল্ল মল্লিকা মালতী যূথী মত্তমধুকর-ভোরণি।"
Shatek Barash Pore
শতেক বরষ পরে
K. C. Dey
"শতেক বরষ পরে, বঁধুয়া মিলল ঘরে, রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি, লইয়া হৃদয়ে তুলি, রাখিতে না সহে অবকাশ।।"
Shishukal Hoite Shrobone Shuninu Sohoje Piriti Kotha
শিশুকাল হৈতে শ্রবণে শুনিনু সহজে পিরীতি কথা
Chandidas
"শিশুকাল হৈতে, শ্রবণে শুনিনু, সহজে পিরীতি কথা। সেই হইতে মোর, তনু জর জর, ভাবিতে অন্তর ব্যথা।।"
Shringar Rosh Bujhibe Ke
শৃঙ্গার রস বুঝিবে কে
Chandidas
"শৃঙ্গার রস বুঝিবে কে? সব রস সার শৃঙ্গার এ।। শৃঙ্গার রসের মরম বুঝে। মরম বুঝিয়া ধরম যজে।।"
Shun Go Tahar Kaj Kohite Basiye Laj
শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ
Lochan Das
"শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ দেখা হৈল কদম্বের তলে। বিবিধ ফুলের মালা যতনে গাঁথিয়া কালা পরাইতে চাহে মোর গলে।।"
Shun Shun Shoi Kohi Tore
শুন শুন সই কহি তোরে
Chandidas
"শুন শুন সই! কহি তোরে। পিরীতি করিয়া কি হৈল মোরে।। পিরীতি পাবক কে জানে এত। সদাই পুড়িছে সহিব কত।।"
Shuniya Malar Kotha Rosik Sujon
শুনিয়া মালার কথা রসিক সুজন
Dwij Chandidas
"শুনিয়া মালার কথা রসিক সুজন। গ্রহ বিপ্র বেশে যান ভানুর ভবন।। পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে। উপনীত রাই পাশে ভানু রাজ পুরে।।"
Shunlo Rajar Jhi
শুনলো রাজার ঝি
Baru Chandidas
"শুনলো রাজার ঝি। লোকেনা বলিবে কি? মিছই করসি মান। তোবিনু জাগল কান।।"
Shuno Go Moromo Shoi
শুন গো মরম সই
Dwija Chandidas
"শুন গো মরম সই! যখন আমার, জনম হইল, নয়ন মুদিয়া রই।।"
Shuno Go Sojoni Amari Bat
শুন গো সজনি আমারি বাত
Chandidas
"শুন গো সজনি আমারি বাত। পিরীতি করবি সুজন সাত।। সুজন পিরীতি পাষাণ রেখ্। পরিণামে কভু না হবে টোট্।।"
Shuno He Chikon Kala
শুনহে চিকণ কালা
Chandidas
"শুনহে চিকণ কালা! বলিব কি আর, চরণে তোমার, অবলার যত জ্বালা।।"