410 songs filed under category · Page 3
বৈষ্ণব পদাবলী
Shuno Kamalini Cholo Kulo Rakhi
শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম
Baru Chandidas
"শুন কমলিনি, চল কুল রাখি, আর না করিও নাম। সে যে, কালিয়া মূরতি, কালিয়া প্রকৃতি, কালা খল নাম শ্যাম।।"
Shuno Rajokini Rami
শুন রজকিনি রামি
Baru Chandidas
"শুন রজকিনি রামি। ও দুটি চরণ, শীতল বলিয়া, শরণ লইনু আমি।।"
Shuno Shohochori Na Koro Chaturi
শুন সহচরি না কর চাতুরী
Chandidas
"শুন সহচরি না কর চাতুরী, সহজে দেহ উত্তর। কি জাতি মূরতি কানুর পিরীতি, কোথাই তাহার ঘর।।"
Shuno Shuno Sunoyoni Amar Je Reet
শুন শুন সুনয়নি আমার যে রীত
Chandidas
"শুন শুন সুনয়নি আমার যে রীত। কহিতে প্রতীত নহে জগতে বিদিত।। তুমি না মানিবে তাহা আমি ভাল জানি। এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।"
Shuno Sunagor Kori Jor Kor
শুন সুনাগর করি জোড় কর
Chandidas
"শুন সুনাগর, করি জোড় কর, এক নিবেদিয়ে বাণী। এই কর মেনে, ভাঙ্গে নাহি জেনে, নবীন পিরীতি খানি।।"
Shunu Shunu He Roshiko Ray
শুন শুন হে রসিক রায়
Chandidas
"শুন শুন হে রসিক রায়। তোমারে ছাড়িয়া, যে সুখে আছিনু, নিবেদি যে তুয়া পায়।।"
Shyam Shukapakhi Sundara Nirakhi
শ্যাম শুকপাখী সুন্দর নিরখি
Chandidas
"শ্যাম শুকপাখী, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ান ফান্দে। হৃদয় পিঞ্জরে, রাখিল সাদরে, মনোহি শিকলে বান্ধি।"
Shyam Sundar Swaran Amar
শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার
Dwija Chandidas
"শ্যাম সুন্দর, স্মরণ আমার, শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার।।"
Shyamala Bimona Mongola Obola
শ্যামলা বিমনা মঙ্গলা অবলা
Chandidas
"শ্যামলা বিমনা, মঙ্গলা অবলা, আইল রাইয়ের পাশে। যদি স্বতন্তরে, তথাপি রাধারে, পরাণ অধিক বাসে।।"
Shyamer Bodoner Chhotar Kiba Chhobi
শ্যামের বদনের ছটার কিবা ছবি
Chandidas
"শ্যামের বদনের ছটার কিবা ছবি। কোটি মদন জনু, জিনিয়া শ্যামের তনু, উদইছে যেন শশী রবি।।"
Shyamer Piriti Murati Hoile
শ্যামের পিরীতি মূরতি হইলে
Chandidas
"শ্যামের পিরীতি, মূরতি হইলে, তবে কি পরাণ ফলে! পরাণ পিরীতি, সমান করিলে, কে তারে জীয়ন্ত বলে?"
Snan Koriye Gongajole Ay Jogai Madhai
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
Radharaman Dutta
"স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই। পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই।"
Sojoni Ki Herinu Jomunar Kule
সজনি কি হেরিনু যমুনার কূলে
Boru Chandidas
"সজনি, কি হেরিনু যমুনার কূলে! ব্রজ-কুল-নন্দন, হরিল আমার মন, ত্রিভঙ্গ দাঁড়াঞা তরু-মূলে।"
Sojoni Shunogo Manusher Kaj
সজনি শুনগো মানুষের কাজ
Chandidas
"সজনি শুনগো মানুষের কাজ। এ তিন ভুবনে, সে সব বচনে, কহিতে বাসিবেক লাজ।।"
Sonar Natini Keno Aiso Jao Punoh Punoh
সোণার নাতিনি কেন আইস যাও পুনঃ পুনঃ
Baru Chandidas
"সোণার নাতিনি কেন, আইস যাও পুনঃ পুনঃ, না বুঝি তোমার অভিপ্রায়। সদাই কাঁদনা দেখি,অঝরু ঝরয়ে আঁখি, জাতি কুল সকল পাছে যায়।।"
Sonar Natni Emon Je Keni Hoila Bauri Para
সোণার নাতনী এমন যে কেনি হইলা বাউরী পারা
Chandidas
"সোণার নাতনী, এমন যে কেনি, হইলা বাউরী পারা। সদাই রোদন, বিরস বদন, না বুঝি কেমন ধারা।।"
Soter Shonge Piriri Korile Soter Boron Hoy
সতের সঙ্গে পিরীরি করিলে সতের বরণ হয়
Chandidas
"সতের সঙ্গে, পিরীরি করিলে, সতের বরণ হয়। অসতের বাতাস, অঙ্গেতে লাগিলে, সকলি পলায়ে যায়।।"
Sudha Chaniya Keba O Sudha Dheleche Re
সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে
Baru Chandidas
"সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে তেমতি শ্যামের চিকণ দেহা | অঞ্জন রঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিঙ্গাড়ি কৈল থেহা ||"
Sujan Kujan Je Jon Na Jane
সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি
Chandidas
"সুজন কুজন, যে জন না জানে, তাহারে বলিব কি? অন্তর বেদনা, যে জন জানয়ে, পরাণ কাটিয়া দি।।"
Sujoner Sone Aner Piriti
সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে
Dwija Chandidas
"সুজনের সনে, আনের পিরীতি, কহিতে পরাণ ফাটে। জিহ্বার সহিত, দন্তের পিরীতি, সময় পাইলে কাটে।।"
Sukher Lagiya E Ghor Badhinu
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
Jnanadas
"সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।"
Sukher Lagiya Piriti Korinu
সুখের লাগিয়া পিরীতি করিনু
Chandidas
"সুখের লাগিয়া, পিরীতি করিনু, শ্যাম বন্ধুয়ার সনে। পরিণামে এত, দুখ হবে বলে, কোন্ অভাগিনী জানে।।"
Sukher Lagiya Randhan Karinu
সুখের লাগিয়া রন্ধন করিনু
Chandidas
"সুখের লাগিয়া, রন্ধন করিনু, জ্বালাতে জ্বলিল সে। স্বাদু নহিল, জাতি সে গেল, ব্যঞ্জন খাইবে কে।।"
Sukher Piriti Ananda Je Riti
সুখের পিরীতি আনন্দ যে রীতি
Baru Chandidas
"সুখের পিরীতি, আনন্দ যে রীতি, দেখিতে সুন্দর হয়। মধুর পীযুষে, মদন সহিতে, মাখিলে সে রসময়।।"