এখানে ও
বুঝি সকলে তা বলে
কিন্তু আমি জানি মনে
মনে সে যে শিশু
বাউণ্ডুলে অবাধ্য
এই নগরী যা ভাবে আমি জানি
সে যে রাজা ছাড়া নয় কিছু
বাইরে সে কঠোর
মিঠে তার অভ্যন্তর
পাথরেই তৈরি তবু আর কে জানে
তার এই মনের এক কোণে
আছেন ঈশ্বর
হ্যাঁ আগুনের মতো ঝলমল
সে যে আমার স্বামী
তুলো ফুলের মতো নরম
সে যে আমার স্বামী
তোমরা সবাই দেখেছো তার
রাগে লাল চক্রাঙ্গনী
ভিতরে তার করুণা জল
তা কেবল আমি জানি
গোপে তা দেয় যখনি সে
ভাবো অভিমানী
দেখোনি তার গোপে আড়ালে
হাসির ঝলমলানি
তোমরা তো শুধুই
দেখেছো তার ওই
বাঘের মতোই থাবাখানি
সে আসলে মাথা পেতে
এ কোলে শুতে চায়
সে যে কেবল এই
স্ত্রী-বিলাসী জানি
হ্যাঁ আগুনের মতো ঝলমল
সে যে আমার স্বামী
তাকে পেলে যে কোনো মেয়ে
হবে মহারানী
বিলিয়ে দেয়
যা কিছু স্বপ্ন
দানী রাজার এই বেশে
অথচ সে
সাজে ভিক্ষুক
চুমু চায়
হাত পেতে সে
হাজারো কাজ
একা সামলায়
কত সাহসে সে
অথচ
আমাকে ছাড়া
পায় না জামাও
খুঁজে সে
বাইরের দুনিয়ায়
সে একাই সামলায়
মোকাবিলা আছে তার
অভ্যেসে
কিন্তু সে বাড়ির
বাইরে পা রাখে না
যদি না আমি
দাঁড়াই এসে
হ্যাঁ আগুনের মতো ঝলমল
সে যে আমার স্বামী
তাকে পেলে যে কোনো মেয়ে
হবে মহারানী
Discussion
Public comments for Aaguner are available on the discussion page.
View discussion