আমার একলা আকাশ Amar Ekla Akash

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন

ঘর ভরা দুপুর
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায় কতদূর
আমার বেসুর গীটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে

অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইত, ছুঁতে চাইতো, তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক
যেন বলছে, বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক

বাংলিশ/Banglish

Amar ekla akash thomke geche rater srote bhese Shudhu tomay bhalobese Amar dingulo sob rong chineche tomar kache ese Shudhu tomay bhalobese Tumi chokh mellei ful futeche amar chade ese Bhorer shishir thont chuye jay tomay bhalobese Amar klanto mon, ghor khujeche jakhon Ami chaitam pete chaitam shudhu tomar telephone Ghor bhora dupur Amar ekla thakar sur Rod gaito, ami bhabtam tumi kothay kotodur Amar besur guitar sur bedheche tomar kache ese Shudhu tomay bhalobese Amar ekla akash chand chineche tomar hasi hese Shudhu tomay bhalobese Olos meghla mon, amar abcha ghorer kon Cheye roito, chuyte chaito, tumi asbe ar kokhon Shranto ghughur dak, dhulo makha boiyer tak Jeno bolche, bole cholche, thak opekkhatei thak

Discussion

Public comments for Amar Ekla Akash are available on the discussion page.

View discussion