আজ আমার অন্তরে কি হল গো সই!
আজ ঘুমের ঘোরে চাঁদ-গউর হেরে
ও গো, আমি যেন আজ আমি নই।
আজ আমার গউর পদে মন মজিল,
আর কিছু লাগে না ভালো।
সদায় মনে চিন্তা এই।
আমার সর্বস্ব ধন– ও চাঁদ গৌরাঙ্গ ধন
সে ধন কিসে পাই গো তাই শুধাই৷
যদি মরি গউর বিচ্ছেদ-বাণে
গউর-নাম শুনাও কানে,
সর্বাঙ্গে লেখ নামের বই।
এই বর দে গো সবে, আমি জন্মে জন্মে যেন
ঐ গউর পদে দাসী হই।
বন পোড়ে তো সবাই দেখে,
মনের আগুন কেবা দেখে?
আমার রসরাজ চৈতন্য বৈ।
গোপীর এমনি দশা, ও কি মরণ দশা
অবোধ লালন রে তোর সে ভাব কই?
Discussion
Public comments for Aaj Amar Ontore Ki Holo Go Shoi are available on the discussion page.
View discussion