সম্পদের কোলে বসাইয়ে হরি,
আমি সুখের মাঝে তোমায় ভূলে থাকি;
মত্ত হয়ে সদা পুত্র পরিবারে,
আমি ধুয়ে মুছে ফেলি তোমার নাম গন্ধ।
নিলাজ হৃদয় ভেঙ্গে সব লও,
আমার বাধাগুলো নিয়ে অভয় চরণ দাও;
সুখ দিয়ে এ পরীক্ষে,
অমনি দুখ দিয়ে দাও শিক্ষে।
ধন-রত্নমনি-মাণিক্যে,
মজে তার চাকচিক্যে;
দুখ দিয়ে দাও দীক্ষে,
আর ভিক্ষার ঝুলি দাও ভিক্ষে।
Discussion
Public comments for Sompoder Kole Bosaiye Hari are available on the discussion page.
View discussion