আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে
অজয় শিলায় কংসাবতী দামোদরের কূলে,
দ্রিম-দি-দিদিম, দ্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে
দ্রিম-দি-দিদিম, দ্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে,
দেখবিরে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে।
একো দিনা উড়ি চলি যাব দয়া হায়রে, হায়
সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায়রে, হায়।
আজ উজল-পাজল মনের কথা মহুলে-পিয়ালে
ডুঙরি পাহাড়, বাঘমুন্ডি অযোধ্যার কূলে,
উজল-পাজল মনের কথা মহুলে-পিয়ালে
ডুঙরি পাহাড়, বাঘমুন্ডি অযোধ্যার কূলে,
ত্রিম-দি-দিদিম, ত্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে
ত্রিম-দি-দিদিম, ত্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে,
দেখবি রে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে।
ভুলি যাবো দুনিয়াকর মায়াকে
ছোড় যাবো সুন্দর আপন কায়াকে।
হারি-আরা দুনিয়া ছোড় যাবো দয়া হায়রে, হায়
সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায়রে, হায়।
একো দিনা উড়ি চলি যাব দয়া হায়রে, হায়
সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায়রে, হায়।
আজ উড়ছে ভ্রমর গুনগুনগুন
খোঁপায় গোঁজা ফুলে,
আজ মন বাগিচা রঙ্গীন হলো
নানান বনোফুলে।
দ্রিম-দি-দিদিম, দ্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে
দ্রিম-দি-দিদিম, দ্রিম-দি-দিদিম ধামসা মাদল বোলে,
দেখবিরে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে।
নিলি বসনা রুপা মতিয়া
নি যাবো বিনা দিয়া পাতিয়া,
মোইনি যাবো বিনা দিয়া বেড়া দয়া হায়রে, হায়
সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায়রে, হায়।
একো দিনা উড়ি চলি যাব দয়া হায়রে, হায়
সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হায়রে, হায়।
Discussion
Public comments for Aaj Phagune Agun Lage are available on the discussion page.
View discussion