এই বসন্ত বাতাসে আমার
অঙ্গ জ্বইলা যায়
বঁধূয়ারও লাগি
আমার মন করে হায় হায়
এই বসন্ত বাতাসে আমার
অঙ্গ জ্বইলা যায়
বঁধূয়ারও লাগি
আমার মন করে হায় হায়
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
ফাগুনের মোহনায়..
ফাগুনের মোহনায়..
ও সোহাগী রঙ লাগে তোর
মনের ঠিকানায়
কোন শরমে মুখ ঢাকে মন
লাজুক বাহানায়
ফাগুনের মোহনায়
ওই লাল পলাশের অচিনপুরে
যায় ছুটে মন তেপান্তরে
কোকিলা কার বাঁশির সুরে
ভিনদেশী গান গায়
আবীর মাখা কৃষ্ণচুড়ায়
লাল আগুনের পরশ লাগায়
কোন প্রেয়সী একলা ঘরে
চোখ ঢাকে আয়নায়
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
ফাগুনের মোহনায়..
ওই মহুয়ার গন্ধে আমার
মন মজাইয়া দে…
ওই বাসন্তী রঙ ঢাকাই শাড়ি
দে আনিয়া দে…
ওই সোহাগ কইরা খোপার গোলাপ
দে সাজাইয়া দে…
ওই দুহাত ভইরা রেশমি চূড়ি
দে পরাইয়া দে…
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
এমনও মধু লগন
এমনি বইয়া যায়…
ফাগুনের মোহনায়..
Discussion
Public comments for Fagunero Mohonaye 2.0 are available on the discussion page.
View discussion