আমার প্রথম স্কুলের দিন
আমার-প্রথম রিপোর্ট কার্ড,
আমার ছেলেবেলার চাবি তোমার
আঁচলে স্বাধীন,
আমার হালকা জ্বরের ঘোর
আমার-মন খারাপের ভোর,
আমার অ্যালবামের ওই সাদা কালো
ছবিরা রঙীন।
মনে আছে না কি নেই
কাছে ছিলে, দূরে এই,
আঙুলেরা ছুঁলো যেই তোমায় মা..
মা, দেখো না মা
তুমি একবার দাও হেসে,
মা, চলো না যাই
ওই তারাদের দেশে।
মা, শোনো না মা
আমি কিভাবে পারি,
মা, বকো না প্লিজ
তুমি করো না আড়ি।
স্মৃতিদের কোন পাড়ায়
একলা মন হাত বাড়ায়,
আকাশের কোন তারা তোমার স্বর।
ঠিকানা নয় চেনা
সারাদিন আনমনা,
একবারও আসলেনা আমার ঘর।
মা, দেখো না মা
তুমি একবার দাও হেসে,
মা, চলো না যাই
ওই তারাদের দেশে।
মা, শোনো না মা
আমি কিভাবে পারি,
মা, বকো না প্লিজ
তুমি করোনা আড়ি।
আমার প্রথম টাইগার হিল
আমার প্রথম সাঁতার ক্লাস,
২৫শে বৈশাখের ভোরে গানেরই মিছিল।
আমার প্রথম পাখির ডাক
আমায় খাইয়ে দেওয়া হাত,
আমার প্রথম যা যা কিছু আছে
তোমার কাছেই থাক।
মনে আছে না কি নেই
কাছে ছিলে, দূরে এই,
আঙুলেরা ছুঁলো যেই তোমায় মা ..
মা, দেখো না মা
তুমি একবার দাও হেসে,
মা, চলো না যাই
ওই তারাদের দেশে।
ও মা, শোনো না মা
আমি কিভাবে পারি,
মা, বকো না প্লিজ
তুমি করো না আড়ি।
Discussion
Public comments for Aarii Title Track are available on the discussion page.
View discussion