Back to Library
Hopeful

আবার Abar

Aurthohin

Abar lyrics by Aurthohin (2011). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Osomapto 2
Release

2011

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
রাফা
ধরণ
আধুনিক
Lyrics

যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম ঐ চোখে
উঠে বসবে অবাক বিস্ময়ে?
রাখবে তোমার ঐ কোমল হাত আমার এই হাতে?

ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে

আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে

জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা আজ তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি আমি দাঁড়িয়ে

ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে

আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে

ভেসে যাবে সব দুঃখ তোমার
হারাবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে

Read in Banglish
Jodi hothat korei dekho amay kono ek sokal belate dariye achi tomar pashe mukhe ek chilte hasi niye tokhon ki ghum ghum oi chokhe uthe boshbe obak bishmoye? rakhbe tomar oi komol hat amar ei hate? bhabbe ki notun kore abar tumi purono sob iccheguloke ami to abar aschi phire tomar ei ghore alo jwalate harabe sob ondhokarer pothgulo rakhbe jokhon hat ei hate jani chilo otitta tomar charidik chhorano ondhokar chilo na keu pashe ese, hatta tomar dhorar kintu chole jabe sobkichu aj jokhon bhangbe ghumta aj tomar dekhbe tumi aj amay, haschi ami dariye bhabbe ki notun kore abar tumi purono sob iccheguloke ami to abar aschi phire tomar ei ghore alo jwalate harabe sob ondhokarer pothgulo rakhbe jokhon hat ei hate bhese jabe sob dukkho tomar harabe sob koshto ebar niye jabo shopner deshe jekhane bastobota hase

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Abar are available on the discussion page.

View discussion

Related Tracks

Melancholic

Surjo 2

সূর্য ২

Aurthohin

"নীল আকাশের নিচে ঘাসের বিছানাতে শুয়ে শুয়ে আকাশ দেখার স্বপ্নটা মাথায় ঘোরে তাই দেখবোনা আলো, নেই আঁধারের মাঝে হঠাৎ করেই স্বপ্ন ভাঙে অশ্লীল অট্টহাসে"

Aggressive

Nikrishto 2

নিকৃষ্ট ২

Aurthohin

"আঁধার এই তিন দেয়ালের ঘরে একা একা বসে আজ কেমন লাগছে? বলেছিলাম এদিন আসবে পুরনো গানে! পুরনো গানে!"

Mystical

Odvut Sei Cheleti 2

অদ্ভুত সেই ছেলেটি ২

Aurthohin

"মাঝরাতে ঘুম ভেঙে যায় একটি ছেলের কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে অচেনা একটি সুর বাজে তার মনে জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে"

Melancholic

Anmone

আনমনে

Aurthohin

"যখন চাঁদ ঘুমিয়ে পড়ে আঁধার আকাশটাকে ফেলে শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে"

Sarcastic

Chaite Paro 2008

চাইতে পারো ২০০৮

Aurthohin

"চাইতে পারো আকাশ ভরা জোছনা ঘরের সিলিং এ সন্ধাতারাটা চাইতে পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লোডশেডিং।"

Narrative

Golper Shuru (Odbhut Shei Cheleti)

গল্পের শুরু (অদ্ভুত সেই ছেলেটি)

Aurthohin

"(তোমাদের আজ একটি গল্প শুনাবো আমি অনেক অনেক আগের কথা আমাদের এই বাংলাদেশে ছিলো একটি অদ্ভুত ছেলে এটি সেই অদ্ভুত ছেলেটির গল্প)"