Back to Library
Mystical

অদ্ভুত সেই ছেলেটি ২ Odvut Sei Cheleti 2

Aurthohin

Odvut Sei Cheleti 2 lyrics by Aurthohin (2001). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Biborton
Release

2001

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
ধরণ
আধুনিক
Lyrics

মাঝরাতে ঘুম ভেঙে যায় একটি ছেলের
কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে
অচেনা একটি সুর বাজে তার মনে
জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে

হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে
মনে একটা সুর যাবে সেই অরণ্যে

জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা
জোছনায় হারিয়ে যাওয়া তার ভালোবাসা

পাড়ি দেয় সে অনেক দেশ অনেক নতুন শহর
তবুও পায় না স্বপ্নে শোনা সুর কেটে যায় প্রহর
তারপর হঠাৎ কোনো এক শহরের প্রান্তে এসে
দেখতে সে পায় স্বপ্নে দেখা অরণ্যটাকে

হৃদয়ে সব বেদনা ছড়িয়ে আকাশটাতে
মনে একটি ভাবনা শুনবে সে সেই সুরটাকে

জোছনায় অজানা পথে চলা বুকে অনেক আশা
জোছনায় হারিয়ে যাওয়া তার ভালোবাসা

বনের মাঝে দেখতে পেল সে একটি ফুল নাম না জানা
পাশে তার ঘুনে ধরা গিটার আর হারমোনিকা
সবকিছুই কেমন যেন চেনা মনে হয়
হঠাত্‍ প্রকৃতি জেগে উঠে তাকে শোনায়
তুমি তো সেই ছেলেটি যার জন্য প্রতীক্ষা
তুলে নাও তোমার এই গিটার আর হারমোনিকা

জোছনায় হারিয়ে যাওয়া তুমি আসলে আবার
জোছনায় হেঁটে যেতে তুমি হাতে গিটার

মনে পরে সেই স্মৃতি মুচকি হাসে জাতিস্মর
এসেছি তোমাদের কাছে ইচ্ছে গান শোনাবার
তুলে নেয় সে হাতে গিটার বন্য সেই সুরে
ভাঙা গিটার হারমোনিকা আবার জেগে ওঠে
প্রকৃতির দুঃখ ঘুচে যায় সেই মায়াবী সুরে
ছেলেটির জলভরা চোখ ঢাকা এলোমেলো চুলে

জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা
জোছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা

Read in Banglish
Majhrate ghum bhenge jay ekti cheler Ke jeno dake take gobhir oronye Ochena ekti sur baje tar mone Jochonata tar pane cheye mucki hase Hridoye sob bedona choriye akashtate Mone ekta sur jabe sei oronye Jochonay ojana pothe chola buke onek asha Jochonay hariye jawa tar bhalobasha Pari dey se onek desh onek notun sohor Tobuo pay na swapne shona sur kete jay prohor Tarpor hotat kono ek sohorer prante ese Dekhte se pay swapne dekha oronye take Hridoye sob bedona choriye akashtate Mone ekti bhabna shunbe se sei surtake Jochonay ojana pothe chola buke onek asha Jochonay hariye jawa tar bhalobasha Boner majhe dekhte pelo se ekti phul nam na jana Pashe tar ghune dhora guitar ar harmonica Sobkichui kemon jeno chena mone hoy Hotath prokriti jege uthe take shonay Tumi to sei cheleti jar jonno protikkha Tule nao tomar ei guitar ar harmonica Jochonay hariye jawa tumi ashle abar Jochonay hete jete tumi hate guitar Mone pore sei smriti mucki hase jatishwor Esechi tomader kache icche gaan shonabar Tule ney se hate guitar bonyo sei sure Bhanga guitar harmonica abar jege othe Prokritir dukkho ghuche jay sei mayabi sure Cheletir jolbhora chokh dhaka elomelo chule Jochonay ojana pothe chola Ekhane ache je mor bhalobasha Jochonay ojana pothe chola Ekhane ache je mor bhalobasha

Related songs

More songs you may enjoy.

Philosophical

Nirbodh

নির্বোধ

Aurthohin

"নিঝুম রাতে ছাদের কোনে বসে থাকি আমি মনের মাঝে ঘুরতে থাকে সুখের সব স্মৃতি"

Melancholic

Amar Klanti

আমার ক্লান্তি

Aurthohin

"আর পারিনা আর পারিনা আমার ভীষণ ক্লান্ত লাগে আর জমে না আর জমে না রঙ্গীন স্বপ্ন মনের তলে"

Sarcastic

Chaite Paro 2008

চাইতে পারো ২০০৮

Aurthohin

"চাইতে পারো আকাশ ভরা জোছনা ঘরের সিলিং এ সন্ধাতারাটা চাইতে পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লোডশেডিং।"

Hopeful

Abar

আবার

Aurthohin

"যদি হঠাৎ করেই দেখো আমায় কোনো এক সকাল বেলাতে দাড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে"

Aggressive

Nikrishto 3

নিকৃষ্ট ৩

Aurthohin

"তুমি মরে গেলেও থামবোনা আমি! খানকি মাগি এখন থামো! মিথ্যে কান্না অনেক হলো কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা;"

Melancholic

Shurjo

সূর্য

Aurthohin

"নীল আকাশের নিচে পাখির কলতানে সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে"

Discussion

Public comments for Odvut Sei Cheleti 2 are available on the discussion page.

View discussion