অভয় পদে প্রাণ সঁপেছি।
আমি আর কি শমনভয় রেখেছি॥
কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি।
আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি॥
দেহের মধ্যে সুজন যে জন, তাঁর ঘরেতে ঘর করেছি।
এবার শমন এলে, হৃদয় খুলে, দেখাব ভেবে রেখেছি॥
সারাৎসার তারানাম, আপন শিখাগ্রে বেঁধেছি।
রামপ্রসাদ বলে দুর্গা ব’লে, যাত্রা ক’রে বসে আছি॥
Discussion
Public comments for Abhoy Pode Pran Sopechi are available on the discussion page.
View discussion