আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো
ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী লো
আর দেখিয়া আড় নয়নখানি
কী হলো আজ কানুর গো
এ কী ভাব বৃন্দাবনে গো
দেখি নাই ভাই ত্রিভূবনে
হংস কহে সদানন্দের
চরণ রেখো মাথে গো
Discussion
Public comments for Ache Shyam Onge Rai Ongo Heliya Lo are available on the discussion page.
View discussion