কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে
শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে
শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে
উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে
রসিক জানে রসের মরম
অরসিকে বুঝবে কেনে
Discussion
Public comments for Kichudin Mone Mone Ghorer Kone are available on the discussion page.
View discussion