আদরের নৌকো Adorer Nouko

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিতে
রং লিখে ঘর পাঠায়
ভিখারিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়

ধুয়ে যায় আদরের পথ-ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিংয়ের ঘুম ঘোরে
টুপ করে কাঁদলো জল
ডানা ভাঙা একলা কাক
পথ ভেসে থাক একলাটি থাক

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হোক ধুলো হাওয়ায়
হাওয়া কে এসে আঁকে তার ডানায়
এই নরম চুল ধুলোর ফুল
যায় ভেসে যায়

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখচোরা শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তুপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ

বাংলিশ/Banglish

Bhese jay adorer nouko Tomader ghum bhange Kolkatay Halogen brishtite Rong likhe ghor pathay Bhikhari-ra swopno pay Tusharer rajdhani dhuye jay jyotsnay Dhuye jay adorer poth-ghat Bhese jay aramer onchol Relinger ghum ghore Tup kore kandlo jol Dana bhanga ekla kak Poth bhese thak eklati thak E jonmer relgarira jay Jolpori hok dhulo haway Hawa ke ese anke tar danay Ei norom chul dhulor phool Jay bhese jay Vhese jay adorer nouko Vhese jay sohager sampan Cigarette tukrora mukhochora shikhche snan Nuri ghera balir stup Jonakir rup buke niye chup

Discussion

Public comments for Adorer Nouko are available on the discussion page.

View discussion