মন হাওয়ায় পেয়েছি তোর নাম,
মন হাওয়ায় হারিয়ে ফেললাম।
হাওয়া দিলো শিরশিরানিটা, হাওয়া দিলো ডানা,
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা,
মন রে, হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম।
মন আলেয়া পোড়ালো খালি হাত
মন জাগে না জাগে না সারারাত।
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো,
মন রে, ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম।
আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে,
বোঝনা এটুকু শিলালিপি
মন রে, ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম।
মন বুকের ভেতরে যে নরম
মন ছুঁয়ো না ছূঁয়ো না এরকম।
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এমা ছিঃ ছিঃ বোকা
মনরে নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম।
Discussion
Public comments for Mon are available on the discussion page.
View discussion