Back to Library
Intense

অগ্নিবীণা Agnibina

Cryptic Fate

Agnibina lyrics by Cryptic Fate (2006). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 31, 2026

Album
Danob
Release

2006

গীতিকার
সাকিব চৌধুরী
কণ্ঠশিল্পী
সাকিব চৌধুরী
Lyrics

আবার ক্লান্ত মেজাজে
নিদ্রা আসক্ত শরীর ঠেলে দেই বিছানায়
চেতনা পাশ কেটে, বেরিয়ে যায় নেচে

দেখি বন্ধ চোখে অন্য জগত

ভিন্ন মঞ্চ অনুপ্রবেশ অনারম্বরে
কার সান্নিধ্যে এখানে আগমন
রঙ্গমঞ্চ জমে উঠেছে

আবার অনুতপ্ত সবার মন, আবার অভিশপ্ত জীবন
বার বার চোখে পড়ে

অগ্নিবীণা বাজাবে এই দহনে, এক প্রলয় নাচন
হিংস্র দাবানলে ভুবন পুড়িয়ে দিবে
সব ছারখার

পশ্চাত্যের রাজনীতি দুর্বল এই নিয়তি
লোমহর্ষক নাটকীয় ঘটনার বিপাকে
প্রচন্ড আবেগে রক্তাক্ত মানচিত্রে
নিষ্প্রাণ কথামালা গেঁথে কি আর হবে

অগ্নিবীণা বাজানোর সময় এসে গেছে, উত্তপ্ত এই মন
হিংস্র দাবানলে ভস্মীভূত হয়ে যাবে
সব ছারখার
অদৃশ্যের কল্পনায় চেতনা ফিরে পাই
উন্মুক্ত চিত্তে ঝেড়ে ফেলি সান্ত্বনা
আক্ষেপের সুরে নয়, ঝংকার করবে প্রলয়
সুখেরই বর্ণনায় আর কাজ হবে না

নিদ্রা ভ্রমে সুরেরই মূর্ছনা মনে
ধ্বংসযজ্ঞে মেতে উঠেছি ক্রমে
মরীচিকারই ভেতর বেঁচে থেকে তুমি ভাবছ বড়ই সুখী
কুয়াশারই মাঝে থেকে জীবন সম্বন্ধে তোমার ধারণাটা যে কী

বীণারই অগ্নিপাতে সবকিছু পুড়ে যায়
প্রলয় নাচন দেখি মনেরই পর্দায়

Read in Banglish
Abar klanto mejaje Nidra ashokto shorir thele dei bichanay Chetona pash kete, beriye jay neche Dekhi bondho chokhe onno jogot Bhinno moncho onuprobesh onarombore Kar shannidhe ekhane agomon Rongomoncho jome utheche Abar onutopto shobar mon, abar obhishopto jibon Bar bar chokhe pore Agnibina bajabe ei dohone, ek proloy nachon Hingsro dabanole bhubon puriye dibe Shob charkhar Poshchattyer rajniti durbol ei niyoti Lom horshok natokiyo ghotonar bipake Prochondo abege roktatto manchitre Nishpraan kothamal gethe ki ar hobe Agnibina bajanor shomoy eshe geche, uttopto ei mon Hingsro dabanole bhosshmibhut hoye jabe Shob charkhar Odrishyer kolponay chetona phire pai Unmukto chitte jhere pheli santona Akhep-er shure noy, jhonkar korbe proloy Shukher-i bornonay ar kaj hobe na Nidra bhrome shurer-i murchona mone Dhongshojoggye mete uthechi krome Morichikar-i bhetor benche theke tumi bhabcho boroi shukhi Kuashar-i majhe theke jibon shommondhe tomar dharonata je ki Binari ognipate shobkichu pure jay Proloy nachon dekhi moner-i porday

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Agnibina are available on the discussion page.

View discussion

Related Tracks

Intense

Ahobaan

আহ্বান

Cryptic Fate

"আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে ঠিকানাবিহীন আমার অস্তিত্বেরই সংস্পর্শ আলোকিত করে তিমির"

Aggressive

Raag

রাগ

Cryptic Fate

"কীভাবে আমাকে তুমি বলবে কীভাবে আমাকে শান্ত করবে আত্মঘাতী ধ্বংসযজ্ঞ রাতারাতি যুদ্ধক্ষেত্র"

Existential

Aloy Badha Raater Tukro

আলোয় বাধা রাতের টুকরো

Cryptic Fate

"মনে করো এই পৃথিবী শুধু তোমারই চন্দ্র সূর্য ঘুরছে চারিধার স্বর্গ নরকের নেই চাহিদা"

Aggressive

Danob

দানব

Cryptic Fate

"আমার সাথে আসবে নাকি ভেবে দেখ রক্তের মধ্যে মিশে আছে রাজতন্ত্র দেশের সাথে লড়ছি আমি দেশের আর্তনাদ জন মতের সাথে আমার প্রতিবাদ"

Reflective

Jatra

যাত্রা

Cryptic Fate

"সেই পথে চলে যাও যেই পথে সবাই যায় যেখানে ভাগ্য নির্ধারণের চিন্তা নাই কেন পড়েই রবে এই ক্ষুদ্র ঠিকানায়"

Contemplative

Protibad

প্রতিবাদ

Cryptic Fate

"চোখের যত জল, মনের ব্যথা ভয় তুমি দাও আজ করে উজাড় আমি নেব আপন করে যেন এই সবই ছিল আমার"