আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে,
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আজকে মোদের বড়ই সুখের দিন
আজকে মোদের বড়ই সুখের দিন,
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা
হয়েছি স্বাধীন,
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা
হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন।
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে,
আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাবো দূরে,
ভরবো ভুবন গানের সুরে
ভরবো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে,
মনে আসে, ফিরে আসে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে,
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারিপাশে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে।।
Discussion
Public comments for Aha Ki Anando are available on the discussion page.
View discussion