আজ কি দেখতে এলি গো তোরা, বল না তাই।
আমার কানাই নাই নন্দের গৃহে, আর তো সে ভাবও নাই।
কানাই হেন ধন হারিয়ে
আছি সদায় হত হয়ে
বল রে, কোন দেশে গেলে আমি সে নীলরতন পাই৷
ধন ধরা গজবাজি
তাতে মন না হয় রাজি
ওরে আমার কানাইয়ে পাবার জন্যে প্রাণ আকুল সদায়।
কি হবে অন্তিম কালে
সে কথাটি রৈলাম ভুলে
ফকির লালন বলে, এ মায়াজাল কাটার কি উপায়।।
Discussion
Public comments for Aj Ki Dekhte Eli Go Tora are available on the discussion page.
View discussion