আজ তোমার চিঠি
যদি না পেলাম হায়
না কি ভেবে নেবো
ডাকপিয়নের অসুখ হয়েছে
আজ বেলা শেষে
যদি খেলা ভাঙে হায়
না কি ভেবে নেবো
আজ আশার মরণ হয়েছে
আমি দিন শেষে যেন রাত্রিতে
দেখেছি তোমার মুখ
না কি তন্দ্রাকে আজ স্বপ্ন ভেবে
কেঁদে ভাসিয়েছি আমার বুক
আজ কুসুম কলি
ভোরে ঝরে গেলে হায়
আমি ভেবে নেবো
আজ আশার মরণ হয়েছে
না কি বেলা শেষে
যদি খেলা ভাঙে হায়
আমি ভেবে নেবো
আজ আশার মরণ হয়েছে
তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলায়
আমি পথ চেয়ে থাকি
সেই পথ চলা যদি থেমেই গেলো
কি দায় মোর সর্বনাশী
আজ জীবন জ্বালা
তোর আশায় থাকা হায়
তোর আশা যেন
আজ আমি পূরণ করেছি
না কি ভালোবাসা
তোর পথচাওয়া হায়
এই ভালোবাসা
আজ আমি বরণ করেছি
তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলায়
আমি পথ চেয়ে থাকি
সেই পথ চলা যদি থেমেই গেলো
কি দায় মোর সর্বনাশী
আজ মরন যদি
তোর চরনতলে হায়
আমি ভেবে নেবো
আজ আশার পাওয়া হয়েছে
না কি বেলা শেষে
যদি খেলা ভাঙে হায়
আমি ভেবে নেবো
আজ আশার মরণ হয়েছে
Discussion
Public comments for Aj Tomar Chithi are available on the discussion page.
View discussion