আজ তুমি দূর বহুদূর
হারিয়ে ফেলেছি আমি সুর
জ্বলে গেছে অন্তর
মরে গেছে চাওয়া
হবে না হবে না বুঝি
আর কোনো গান…
কবিতার মতো করে বলতে কথা
সে কথাই বুকে বেজে দেয় যে ব্যথা
হৃদয়ের নোঙর ছিঁড়েছে বাঁধন
পাবে না পাবে না বুঝি জোয়ারের টান
ভাগ্যে ছিল বুঝি এই পরিহাস
ব্যথারই ধোঁয়ায় ঢাকা মেঘলা আকাশ
উঠেছে এমন ঝড় মরেছে জীবন
যাবে না যাবে না ভোলা তোমার এই দান
Discussion
Public comments for Aj Tumi Dur Bohudur are available on the discussion page.
View discussion