শত বরষার জল, চোখে ছিলো টলমল
আমার জন্যে শুধু এক ফোঁটা জলও তুমি ফেললে না
যাবার বেলায় তুমি কোনো কথা আমাকে বললে না
কেনো বললে না ।।
বিদায় নিলে না, বিদায় দিলে না
মনে হলো আমি যেন অপরিচিত
অথচ তোমায় নিয়ে কাব্য করেছি আমি প্রতিনিয়তো
কী দারুণ অভিমানে সে বইয়ের পাতা তুমি খুললে না
কেনো খুললে না ।।
আপনও হলে না, পরও হলে না
হয়ে আছো অলেখা কাগজের মতো
নীরবে চলে গেলে বুকে নিয়ে একরাশ মৌনবতো
কেনো যে আমার নামে একটুও অভিযোগ তুললে না
কেনো তুললে না ।।
Discussion
Public comments for Shoto Boroshar Jol are available on the discussion page.
View discussion