আজি হরষ সরসি কি জোয়ারা!
প্রাণমে ন মিলত কুল কিনারা।
গাও গাও সখী, গৌরবগীত;
লীলাচপল রাগ ললিত ললিত;
কোকিল পঞ্চম করুণ কানাডা;
গাও গাও মৃদু মধুর মল্লারা।
সরমকি বনধন খোলহ খোল,
মরমকি পালহ তোলহ তোল,
প্রেম তরণমে ছোড় এ তরণী,
ভাসি চলি আয়ো প্রাণমে হামারা।
দোলত দিবাকর দিবস মোহন,
কোকিল কুজত কুহু কুহু কুহু
চাঁদিয়া রঞ্জিত রজত রজনী,
দুরে চমকত পুলকিত তারা।
Discussion
Public comments for Aji Harasha Sarasi Ki Joara are available on the discussion page.
View discussion