অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ভুবলে না
কেন দেখে শুনে কেন মজলে না
কৃষ্ণভক্তি সুধাময় ব্ৰজবাসী যে জানয়
প্ৰহ্লাদ আদি উদ্ধব নারদ নারদাদি যে ভক্তি বাঞ্ছয়
সুদুর্লভ কৃষ্ণভক্তি তায় কেন মন মজলে না
কৃষ্ণ রসময়, ও মন মরিলে জিলে হয়
নিষ্কৈতবের সাধনভজন রিপুর বশে নয়
ইন্দ্রিয়জিতের সাধন ভজন আজু হবে না
শ্ৰী রাধারমণ কয় সাক্ষী আছে অগ্নিকুণ্ডে প্ৰহ্লাদ মহাশয়
যার হইয়াছে কৃষ্ণ ভক্তি তার কি আছে ভাবনা
Discussion
Public comments for Ajnan Mon, Krishna Bhakti Rose are available on the discussion page.
View discussion