আকাশে গুরু-গুরু মেঘের কথা শুরু Akashe Guru Guru

আকাশে গুরু-গুরু
মেঘের কথা শুরু
এ মনে দুরু দুরু ভয়
বাতাস এলোমেলো
পাতারা ঝরে গেল
পাখিরা চোখ গেল কয়॥

নিঝুম চরাচরে
অঝোরে বারি ঝরে
এক্ লা আমি ঘরে তাই
হৃদয় হাত পাতে
তোমাকে এই রাতে
মনের আঙিনাতে চাই
তুমি তো দূরে দূরে
তবুও মন জুড়ে
রয়েছো, শুধু মনে হয়॥

কোথায় তুমি আজ
একলা আমি আজ
বিফলে যায় সাঁঝ যেন
বিরহী নিশিরাতে
মিলন রাখী হাতে
ছিঁড়েছে বেদনাতে কেন
তবে কি ভালবাসা
মিথ্যে কাছে আসা
প্রেম যে দিল পরাজয়॥

বাংলিশ/Banglish

Akashe guru-guru Megher kotha shuru E mone duru duru bhoy Batash elomelo Patara jhore gelo Pakhira chokh gelo koy. Nijhum chorachore Ojhore bari jhore Ekla ami ghore tai Hridoy hat pate Tomake ei rate Moner anginater chai Tumi to dure dure Tobuo mon jure Royecho, shudhu mone hoy. Kothay tumi aj Ekla ami aj Bifole jay shajh jeno Birohi nishirate Milon rakhi hate Chireche bedonate keno Tobe ki bhalobasha Mithye kache asha Prem je dilo porajoy.

Discussion

Public comments for Akashe Guru Guru are available on the discussion page.

View discussion