আক্ষেপ Akkhep

কি যে আড়ালে তুমি হারালে
তুমি বুঝলে না কি যে ছাড়ালে,

দিনের শেষে রাত নামে আকাশে
যায় চাঁদ হেসে ব্যাথার শেষে।

কংক্রিটের আড়ালে দিনের ভিড়ে
ছিলাম এই ঘোরে ভেঙে গেলো ঘুম অবশেষে
কত যে আশা ছিল বাধবো ঘর তোমায় নিয়ে
কত যে লুকানো অব্যক্ত কথা

যদি তুমি চাইতে আমায় এনে দিতাম আমি সব
মুছে দিয়ে নগরের শত কলরব
হাসির আড়ালে কত ব্যথা বয়ে যাই
দেখতে কি পাও তুমি সেই আমায়।

আজও কি আছো তুমি সেই খানে দাঁড়িয়ে
শুনতে কি পাচ্ছো তুমি মিথ্যে তোমার গল্প
তোমার কাছে তুমিই সঠিক সবকিছুই বেঠিক
জগতের শত আয়োজন বৃথা

অবুঝ দমকা হাওয়া বয়ে যায় মনের ভেতর
বাইরে শান্ত আমি নদীর মতন।

বাংলিশ/Banglish

Ki je arale tumi harale Tumi bujhle na ki je charale, Diner sheshe raat name akashe Jay chand heshe byathar sheshe. Concrete-er arale diner bhire Chilam ei ghore bhenge gelo ghum obosheshe Koto je asha chilo badhbo ghor tomay niye Koto je lukano obyekto kotha Jodi tumi chaite amay ene ditam ami sob Muche diye nogorer shoto kolorob Hashir arale koto byatha boye jai Dekhte ki pao tumi shei amay. Ajo ki acho tumi shei khane dariye Shunte ki paccho tumi mithye tomar golpo Tomar kache tumii sothik shobkichui bethik Jogoter shoto ayojon britha Obujh domka hawa boye jay moner bhetor Baire shanto ami nodir moton.

Discussion

Public comments for Akkhep are available on the discussion page.

View discussion