Back to Library
Melancholic

শহর আঁধার Shohor Adhar

Bohu Bochon Band

Shohor Adhar lyrics by Bohu Bochon Band (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

গীতিকার
ইকফাত জিশান
কণ্ঠশিল্পী
ইকফাত জিশান
ধরণ
আধুনিক
Lyrics

মন কেমন করে আজ এ মন
কেন করে যে এমন ?
তোমার কথাই ঘুরে ফিরে।
রাত আঁধার রাত যখন
ঘুমের ঘোরে তখন,
তোমাতে মন হারায়।

তারাদের সাথে রাত্রি ঝরে
ভালোই আছি এই শহরে,
ভাবতে নেই এসব কথা
এই ভেবে সব যন্ত্রণা।

হাতে হাত কত হাসি
কত যে গান,
হঠাৎ ঝড়ের আমন্ত্রণ
অশ্রু জলে ভেসে যায়।
সুপ্রভাত ভালোবাসার বুকে ছুরিকাঘাত,
আজ পথের ধারে স্বপ্ন লাশ
আকড়ানো হাত ছুটে যায়।

রাতগুলো শুধুই একা,
ফটো ফ্রেমে তোমার দেখা,
সাগর তীরে দাঁড়িয়ে ভাবায়
শেষ বিকেলের রক্তিম আভায়।

তারাদের সাথে রাত্রি ঝরে
ভালোই আছি এই শহরে,
ভাবতে নেই এসব কথা
এই ভেবে সব যন্ত্রণা।

Read in Banglish
Mon kemon kore aaj e mon Keno kore je emon? Tomar kothai ghure fire. Raat adhar raat jokhon Ghumer ghore tokhon, Tomate mon haray. Tarader sathe ratri jhore Bhaloi achhi ei shohore, Bhabte nei eshob kotha Ei bhebe shob jontrona. Hate hat koto hashi Koto je gaan, Hothat jhorer amontron Oshru jole bhese jay. Suprobhat bhalobashar buke churikaghat, Aaj pother dhare shopno lash Akrano hat chhute jay. Raatgulo shudhui eka, Photo frame-e tomar dekha, Sagortire dariye bhabay Shesh bikeler roktim abhay. Tarader sathe ratri jhore Bhaloi achhi ei shohore, Bhabte nei eshob kotha Ei bhebe shob jontrona.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Saradin Tomay Bhebe

সারাদিন তোমায় ভেবে

Souls

"সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোন কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল আজ"

Melancholic

Keno Nei

কেন নেই

Shafkat Kabir Prottoy

"হঠাৎ করেই মনে পরে যাবে চাঁদটা আর নেই পাশে হারিয়ে গিয়েছে মেঘেরি দেশে মিলেছে তার অস্তিত্বে"

Melancholic

Kokhono Ki?

কখনো কি?

Recall

"নির্ঘুম চোখে স্বপ্ন মেখে, খুব আড়ালে তোমায় দেখা অগোছালো ভাবনাগুলো, রংধনু রঙে আঁকা"

Melancholic

Kotha Hoy Na

কথা হয় না

Awazness

"ভালোবাসা কুয়াশা ভরা রাস্তায় যেতে যেতে হারিয়েছি সুদূর, কত রাত জাগা গান লেখা ভাবনা ধুয়ে গেছে, মুছে গেছে তার সব সুর।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Serene

Bhalo Lage Jotsna Rate

ভালো লাগে জ্যোৎস্না রাতে

Renaissance

"ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে"

Discussion

Public comments for Shohor Adhar are available on the discussion page.

View discussion