আল্লা নাম না লহিলাম আমি
ভবের কামে মত্ত্ব রইয়া
দিন গেল দিন গেল আমার
তারে না ডাকিয়া।।
গানপুরের এই মিছা মায়ায়
মন রইলো ভূলিয়া
ভেবে না দেখিলো একবার
সব যাব ছাড়িয়া।।
রবে না মোর সুখ আহ্লাদ
সব যাবে চলিয়া
টানবে আইসা যমের দূত
যাবে মোরে লইয়া।।
কত পাপ করেছি দিন দিন
আল্লাহ নাম না লইয়া
পাপের অবসান করিলাম
আল্লাহ না ডরাইয়া।।
নাঈম ভবে ঠেকছে এখন
Papের বুঝা লইয়া
আল্লাহ কী করিবেন দয়া
যায় ভেবে দিন গোইয়া।।
Discussion
Public comments for Alla Naam Na Lohilam Ami are available on the discussion page.
View discussion