মানুষের মানুষ চিনে
যার তুল্য কেউ নাই
ভাইরে ভাই—
আমি জনমানুষের গান গাই।।
ভাইরে ভাই- যে মানুষের সেবা করে
তার মাঝে দয়াল বিরাজ করে
মুর্শিদ নবীর পথ ধরে
জীবন আলোতে ভরাই।।
ভাইরে ভাই- যার মাঝে আছে মানবতা
সে বুঝে মানবের ব্যাথা
সেই মানবে যথাতথা
দুঃখীর পাছে ছুটে যায়।।
ভাইরে ভাই- যে স্বার্থ ত্যাগ করে
পরকে সব উৎসর্গ করে
পড়লে সে অকূল সায়রে
উদ্ধার করবেন আলেক সাঁই।।
ভাইরে ভাই- নাঈমের কথা নয় এটা
সত্য কথা বলে যাই
জনসেবা হয় স্রষ্টা সেবা
কুরআনেতে সাক্ষী পাই।।
Discussion
Public comments for Manusher Manush Chine Jar Tulya Keu Nai are available on the discussion page.
View discussion