আল্লাহ চাই না চাই না ধন ও সম্পদ, আল্লাহ চাই না
তোমার বিপথি হইয়া সুদ হারাম ঘোষ খাই না খাই না।।
তোমারে দেখিতে এ মন করলো কেবল বায়না
তোমারে না দেখলে আমার এ পরাণে সয় না
তুমি বিনে এই ভূবনে কোনোকিছু চাই না চাই না।।
সাজায়ে রেখেছি আমি ইমানের ডালি
সেই ডালিতে পূণ্য নিয়ে ইমানের ফুল তুলি
শিখায়েছ মোরে বুলি কোরআন হাদিস আয়না আয়না।।
তোমার পথের পথিক হলাম খুঁজি তুমি কোথায়
নিও উদ্ধার করিয়া হে দয়াময় আমায়
তোমার বলা পথ বিহনে অন্য কোথা যাই না যাই না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া জীবন আমার শ্রেষ্ঠ
তোমার নাম ভূলিয়া গেলে হয়ে যাবে বিনষ্ট
আমার মনে একটা কষ্ট তুমি দেখা দাও না দাও না।।
Discussion
Public comments for Allah Chai Na Chai Na Dhon O Sompod are available on the discussion page.
View discussion