আমি আল্লাহর রুপ দেখিলাম রে
এ কী নজরে
বাতেনী নয়নে আমি
দেখিলাম তাহারে।।
আল্লাহ আল্লাহ বইলা
আমার মন হইলো উতলা
আল্লাহ পানে চাইয়া দেখি
প্রেমেরই মালা রে।।
আল্লাহর রুপ কী যে সুন্দর
কেমনে দেই বর্ণনা
যে দেখেছে সেই বুঝেছে
আল্লাহ কোনজনা রে।।
জ্ঞান চক্ষে আল্লাহ পাবে
করো দেখাদেখি
রিপু কর্ম ছেড়ে দেখ নাঈম
কে আছে সাক্ষি।।
Discussion
Public comments for Ami Allahar Rup Dekhilam Re are available on the discussion page.
View discussion