আল্লাহ তুমি ছাড়া কেউ নাই
আমার এই ভব সংসারে
তোমার দয়ায় বাঁচি আমি
সব তোমার এক্তিয়ারে।।
আমি পাপী গুণাহগার
মাবুদ তোমার দরবার
শত গুণাহ মাফ করিও
ওগো মওলা আমারে।।
ত্বরিও নিদানের কালে
ওগো দয়ার ভান্ডার
তুমি ছাড়া এই ভবে
কেউ নাই আমার
তোমার নাম জপিয়া আমি
কাঁদি কাঙ্গাল অসারে।।
আমি তোমার তুমি আমার
কেহ নাই তোমার অংশীদার
নামগুণে নাঈম ত্বরিতে চায়
কাল কঠিন হাশরে।।
Discussion
Public comments for Allah Tumi Chhara Keu Nai are available on the discussion page.
View discussion